শনিবার, ১০ ডিসেম্বর, ২০১৬

আপনার মোবাইলে কি অযথা কোন মেসেজ এসে টাকা কেটে নিয়ে যাচ্ছে? আপনি এর কোন সমাধান পাচ্ছেননা? আপনি যদি রবি গ্রাহক হন তাহলে আপনার জন্য এই টিউটোরিয়ালটি।

আস্সালামুআলাইকুম! টিউটোরিয়াল ঘর এর পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল রাশেদ। আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন। আমরা সবাই কম আর বেশি বলে থাকি অযথা কোন এক মেসেজ এসে আমাদের মোবাইল থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। আমাদের মধ্যে শতকরা ৭০ ভাগ মানুষ এ কথা বলে থাকি। আসলে ব্যাপার টা সে রকম না। আমাদের কোননা কোন ভুলের করনে বা না বুঝে কোন কিছু করার কারণে আমাদের মোবাইলে নানান ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিস চালু হয়ে যায় এবং অনাকাঙ্কিত কোন মেসেজ এসে আমদের মোবাইলের বেলেন্স কেটে নিয়ে যায়। আবার আপনা এটা শোনে অনেকে এমনও বলতে পারেন যে ভিন্ন ভিন্ন ভ্যালু অ্যাডেড সর্ভিস গুলো ডিএক্টিভ করতে তো ভিন্ন ভিন্ন পদ্ধতি অবলম্ভন করতে হবে। আমি বলবো এটা সত্য বা এভাবেও করা যায়।
কিন্তু আমাদের অনেক আছেন যারা কোন সার্ভিসটি চালু হয়েছে সেটাজানেনা তারা কি করবেন। কোন সমস্যা নেই আমি সব কিছু জানাব। তাহলে চলুন দেরি না করে কজে লেগে পড়ি। আমাদের কে প্রথমে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে। এবং টাইপ করতে হবে STOP <space>  ALL এবং পাঠিয়ে দিতে হবে 6888 নাম্বারে।

তারপর আপনার মোবাইলে একাটি কন্পার্মেশন মেসেজ আসবে এবং এখানে বলা থাকবে আপনার সকল ভ্যালু অ্যাডেড সার্ভিস বন্ধ করা হয়েছে বলে। বেশ আপনার কাজ শেষ। ও আরেকটা কথা পদ্ধতি ধারা গুনগুন ও লোকেটর সার্ভিস বন্ধ হবেনা। এটা শোনে আবার ঘাবরে যাবেননা, এটার ও একটা উপায় আছে তাহলে চলুন সেটা দেখানো যাক। গুনগুন সার্ভিসটি বন্ধ করতে যা করতে হবে তা হলো। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে OFF এবং পাঠিয়ে দিতে হবে 8466 নাম্বারে।
তাহলে আপনার গুনগুন সার্ভিস টি বন্ধ হয়ে যাবে। আর লোকেটর সার্ভিসটি বন্ধ করতে চাইলে যা করতে হবে তা হলো মোবাইলে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে STOP এবং পাঠিয়ে দিতে হবে 1818 নাম্বারে।
আশাকরি টিউটোরিয়ালটি ভাল ভাবে বুঝতে পেরেছেন । আর যদি বুঝতে কোন ধরনের সমস্যা হয় বা কোন কিছু জিজ্ঞেস করার থাকে তাহলে এই পোস্টের নিচে কমেন্ট করতে পারেন অথবা আমাদের ফেসবুক ফ্যান পেইজে যেতে পারেন। আর নানান ধরনের ভিডিও টিউটোরিয়াল দেখতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেল এ যেতে পারেন। এরকম আরো প্রয়োজনীয় টিপস এন্ড ট্রিক পেতে নিয়মিত আমাদের সাইটে ভিজিট করুন।  আপনার বন্ধুরদেরকে নানান বিষয়ের সাহায্য পেতে আমাদের সাইট ভিজিট করতে বলুন। আশা করি আমাদের এই ছোট্ট প্রচেষ্টার মাধ্যমে আপনাদের উপকার করতে সক্ষম হব।আপনাদের সবার মঙ্গল কামনা করে এবং আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি ভাল থাকবেন সবাই ।

আল্লাহ হাফেজ।

কোন মন্তব্য নেই:
Write comments

Recommended Posts × +