শনিবার, ২৬ নভেম্বর, ২০১৬

রিমোটলি কন্ট্রোল করুন আপনারে এনড্রয়েড ফোন যে কোন একটা ব্রাউজার দিয়ে (পর্ব-১)

হাই বন্ধুরা! কেমন আছেন সবাই? টিউটোরিয়াল ঘর এর পক্ষ থেকে আমি মোহাম্মদ বেলাল রাশেদ। আজকে আপনাদের সামনে অনেক মজার এবং অতি প্রয়োজনীয় একটি জিনিস এর কথা শেয়ার করতে যাচ্ছি যা আপনাদের সকলের অনেক ভাল লাগবে এবং অনেক কাজে লাগবে। আমরা যারা ল্যপটপ বা ডেস্কটপ কম্পিউটার ব্যাবহার করি তাদের মধ্যে কম আর বেশি সবাই এন্ড্রয়েড স্মার্ট ফোন ব্যবহার করে থাকি। তাই আমদের অনেক সময় বিভিন্ন কিছু বা বিভিন্ন ফাইল ট্রানাস্পার করতে হয় মোবাইল থেকে। কিন্তু তা হলে আমাদের ইউএসবি ক্যাবল এর বা কম্পিউটারে কোন সফটওয়্যার এর দরকার হয়। কিন্তু ফোনে যে সফটওয়ারটি আছে সেটা যদি মোবাইল এ না থাকে তাহলে আমরা আমাদের কাজ করতে পারিনা।
তাই আজকে আপনাদের এমন একটি উপায় সম্পর্কে বলব যে টা দেখে আপনারা সত্যি অনেক খুশি হবেন। এটা জেনে আরো খুশি যে একাজটি করার জন্য আলাদা কোন সফটওয়্যার এর প্রয়োজন হবেনা শুধু আপনার ফোনে সফটওয়্যারটি ইনস্টল করা থাকলে হবে। আর ইন্টারনেট ব্রাউজার তো সবার কম্পিউটারে থাকে। অনেকে আবার বলতেছেন ইন্টারনেট ব্রাউজারের কথা মাতে তো ডাটা লাগবে আর এরকম হলেতো টিম ভিউয়ার এ ও করা যায়। আসলে একথাটা যারা ভাবতেছেন তাদের ধারনা একে বারেই সঠিক নয়। এটা করতে কোন ধরনের ডাটা এর প্রয়োজন হবেনা শুধু ওয়াই ফাই থাকলে হবে। অনেকে বলতেছে এত কথা বলে সময় নষ্ট করার দরকার কি সরাসরি বললেই তো হয়। আসলে আমি আর দেরি করবনা  তাই সরাসরি কাজে চলে যাচ্ছি। একাজটি করার আগে এখানে ক্লিক করে এন্ড্রয়েড সফটওয়ারটি  ডাউনলোড করে ইনস্টল করে নিন তার পর নিচের স্টেপ গুলো ফলো করুন।এখানে আমি স্টেপ বাই স্টেপ সুন্দর করে বর্ণনা করেছি। সুতরাং চলুন সামনে যাই

স্টেপ-১: প্রথমে আপনার মোবাইল এর সেটিং এ যান এবং এখান থেকে নেটওয়ার্ক সেটিং এ যান।


স্টেপ-২:  তার পর পোর্টেবল হটস্পট সেটিং এ গিয়ে হটস্পট এনাবল করুন।


স্টেপ-৩: তারপর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের নেটওয়ার্ক সেটিং এ যান।


স্টেপ-৪: এখান থেকে ওয়াই ফাই নেটওয়ার্ক এনাবল করুন। এনাবল করার সাথে সাথে আপনার কম্পিউটার সার্চ করতে থাকবে এবং আপনার ফোন এর ওয়াই ফাই নেম দেখাবে। তারপর আপনার এই নামের উপর কিøক করলে কানেক্ট করতে বলবে এবং আপনি এদিক ওদিক না তাকিয়ে সরাসরি কানেক্ট হয়ে যাবে যদি কোন পাসওয়ার্ড দেয়া না থাকে। আর যদি পাসওয়ার্ড দিতে বলে তাহলে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করবেন। (যদি পাসওয়ার্ড যানা না থাকে তাহলে হটস্পট সেটিং এগেলে পাসওয়ার্ড দেখতে পাবেন)


স্টেপ-৫: কানেক্ট হয়ে যাওয়ার পর আপনার মোবাইলটি হাতে নিন এবং এয়ারড্রয়েড সফটওয়্যারটি ওপেন করুন। ওপেন করার পর উপরে একটা ওয়েব এড্রেস ও একটি আইপি এড্রেস দেখাবে আর এটি হচ্ছে আপনার ফোনের আইপি এড্রেস।



স্টেপ-৬: এবার যান আপনার কম্পিউটারে। সেখান থেকে যে কোন একটা ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন  আর সেখানে আপনার মোবাইল এর সেই আইপি এড্রেসটা টাইফ করে এন্টার চাপুন। তারপর নিচের মত দেখাবে।  



স্টেপ-৭: তারপর আপনার মোবাইলে একট নটিপিকেশন দেখতে পাবেন এবং সেখানে এ ক্লিক করবেন । আর এ কিøক করার সাথে সাথে আপনার মোবাইলে নিচের মত দেখাবে।



এখন আপনার কাজ শেষ । আর আপনার ল্যাপটপ বা ডেস্কটপ স্ক্রীনে নিচের মত দেখাবে এবং আপনার কাজ এখন পুরোপুরি শেষ।


এখান থেকে এখন আপনার যা ইচ্ছে তা করতে পারনে। আর আগামী পর্বে দেখাব কি ভাবে এটাতে কাজ করবেন। যেমন: এখান থেকে মেসেজ পাঠানো, কল দেয়া, স্ক্রীন রেকর্ড করা, স্ক্রীন শট করা, যে কোন ধরনের ফাইল আপলোড করা এবং ডাওনলোড করা ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আশা করি সবাই ভাল ভাবে বুঝতে পেরেছেন টিউটোরিয়ালটি। আর এখানে না বোঝার মত কিছ’ আছে বলে আমি মনে করিনা। তবু যদি বুঝতে কোন সমস্যা হয় তা হলে এটির ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে। আমার চ্যানেল ভিজিট করে সারস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন। আর সরাসরি ভিডিও দেখতে এখানে ক্লিক করুন। এবং আপনার সমস্যার কথা জানিয়ে এই পোস্ট এর নিচে কমেন্ট করতে পারেন। আর আমার পেইজবুক পেইজে ও চাইলে কমেন্ট করতে পারেন।  আমার পেইজ লিঙ্ক : এখানে ক্লিক করুন
যদি তাও না পারেন তাহলে সারাসরি আমার নিজের প্রোফাইল পেইজবুক এ মেসেজ করতে পারেন।
যদি সময় থাকে আমার ইউটিউব চ্যানেলটি তে গিয়ে দেখতে পারেন এখানে অনেক গুরুত্বপুর্ণ টিউটোরিয়াল রয়েছে যা আপনার উপকারে লাগতে পারে।  আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেননা কিন্তু। আচ্ছা অনেক কথা বলে পেললাম যদি কোন ধরনেক কষ্ট পেয়ে থাকেন বা কোন ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে দয়াকরে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আগামি পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। ভাল থাকবেন সবাই।

-------------------------------------------আল্লাহ হাফেজ-----------------------------------------------

কোন মন্তব্য নেই:
Write comments

Recommended Posts × +